কাস্টম সফটওয়্যার ডেভেলপমেন্ট

ব্যবসার জন্য সফটওয়্যার লাগবে?

খাতা, Excel আর মুখস্থ হিসাব দিয়ে একটা সীমা পর্যন্ত চলে। তারপর ভুল হতে থাকে। আপনার নিজের নিয়মে তৈরি সিস্টেম — বাংলায়, আপনার সার্ভারে, ডেটা আপনার।

৭ বছরের সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেটা ও সোর্স কোড আপনার কর্মীদের ট্রেনিংসহ ৯০ দিন ফ্রি সাপোর্ট
চালু ডেমো

স্ক্রিনশট নয় — নিজে চালিয়ে দেখুন

বিক্রি করুন, স্টক কমতে দেখুন, রসিদ প্রিন্ট করুন, রেজাল্ট কার্ড বানান। সব ডেটা কাল্পনিক আর আপনার ব্রাউজারেই থাকে — যা খুশি করুন, কিছু নষ্ট হবে না।

POS ও ইনভেন্টরি

বিক্রি, রসিদ প্রিন্ট, স্টক কমা, কম-স্টক সতর্কতা, দিনের হিসাব।

ডেমো চালান

স্কুল ম্যানেজমেন্ট

ভর্তি, হাজিরা, নম্বর, রেজাল্ট কার্ড, বেতন ও বকেয়ার তালিকা।

ডেমো চালান

ক্লিনিক ম্যানেজমেন্ট

রোগী নিবন্ধন, সিরিয়াল, প্রেসক্রিপশন প্রিন্ট, ল্যাব ও বিল।

ডেমো চালান

রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট

টেবিল অনুযায়ী অর্ডার, রান্নাঘরের স্ক্রিন, ভ্যাটসহ বিল, দিনের হিসাব।

ডেমো চালান

ডেলিভারি ও রাইডার অ্যাপ

অফিসের বোর্ড আর রাইডারের মোবাইল — একই তথ্য, দুই জায়গায়। ভেতরে আসল Flutter অ্যাপটি ব্রাউজারেই চালিয়ে দেখা যায়।

ডেমো চালান

ই-কমার্স কন্ট্রোল প্যানেল

অর্ডার এগিয়ে নেওয়া, COD-এর হিসাব, কুরিয়ার লেবেল প্রিন্ট, সাইজ-রঙ অনুযায়ী স্টক।

ডেমো চালান

মাল্টি-ভেন্ডর মার্কেটপ্লেস

একাধিক দোকান, কমিশন ও পেআউট, পণ্য অনুমোদন, ফ্ল্যাশ ডিল, রাইডার, ওয়ালেট, ভূমিকা অনুযায়ী অনুমতি।

ডেমো চালান

বট ও অটোমেশন

বাকির রিমাইন্ডার, দিনের রিপোর্ট, প্রতিযোগীর দাম নজর, মেসেজ থেকে অর্ডার শিটে — সময় এগিয়ে দিয়ে দেখুন।

ডেমো চালান
ডেমোগুলো নমুনা, আপনার সিস্টেম হুবহু এমন হবে না। আপনার ব্যবসা যেভাবে চলে সেভাবেই বানানো হয় — আপনার হিসাবের নিয়ম, আপনার রসিদের ছাঁদ, আপনার রিপোর্ট।
মোবাইল অ্যাপটি আসল অ্যান্ড্রয়েডে চালিয়ে দেখতে চান? কথা বলার সময় একটি চালু অ্যান্ড্রয়েড ফোন খুলে দেওয়া হয় — আপনি নিজের ব্রাউজার থেকেই সেটি চালাতে পারবেন, কিছু ইনস্টল না করেই। সব সময় খোলা থাকে না, নিরাপত্তার কারণে চাওয়ার পর চালু করা হয়। লাইভ ডেমো চাই
কী কী বানাই

দাম নির্ভর করে কতটা বড়, তাই শুরুর দাম দেওয়া আছে

সফটওয়্যারের দাম প্যাকেজে বাঁধা যায় না — দশ পদের দোকান আর দুই হাজার পদের গুদাম এক জিনিস নয়। তাই এখানে শুরুর দাম, আর কথা বলার পর লিখিত ফিক্সড দাম।

POS / রিটেইল সিস্টেম

দোকান, ফার্মেসি, রেস্টুরেন্ট। বিক্রি, রসিদ, বাকির খাতা, দৈনিক হিসাব ও শিফট মেলানো।

৳35,000থেকে
দাম জানতে চাই

ইনভেন্টরি / স্টক

গুদাম, পাইকারি ব্যবসা। ক্রয়-বিক্রয়, ব্যাচ ও মেয়াদ, একাধিক গুদাম, কম-স্টক সতর্কতা।

৳40,000থেকে
দাম জানতে চাই

ক্লিনিক / ডায়াগনস্টিক

রোগীর তথ্য, সিরিয়াল, প্রেসক্রিপশন, ল্যাব রিপোর্ট, বিল ও কমিশনের হিসাব।

৳60,000থেকে
দাম জানতে চাই

মোবাইল অ্যাপ

রাইডার ও মাঠকর্মীর অ্যাপ, ডেলিভারি ট্র্যাকিং, বা গ্রাহকের অর্ডার অ্যাপ। ইন্টারনেট ছাড়াও কাজ চলে, পরে মিলে যায়।

৳80,000থেকে · Android

iPhone সংস্করণ ৳40,000 থেকে (একই কোড থেকে বানানো)। Apple-এর নিজস্ব ফি $99/বছর আলাদা, আর App Store-এ ছাড়তে তাদের অনুমোদনে কয়েক দিন লাগে।

দাম জানতে চাই

মার্কেটপ্লেস (মাল্টি-ভেন্ডর)

অনেক দোকান এক প্ল্যাটফর্মে — কমিশন ও পেআউট, পণ্য অনুমোদন, ফ্ল্যাশ ডিল, নিজস্ব রাইডার, ক্রেতার ওয়ালেট ও রেফারেল, ভূমিকা অনুযায়ী অনুমতি।

৳2,50,000থেকে

বড় কাজ — সময় ও দাম কথা বলে ঠিক হয়। উপরের ডেমোটি চালিয়ে দেখুন।

দাম জানতে চাই

বট ও অটোমেশন

যে কাজ রোজ হাতে করেন, তা নিজে থেকে হবে: বাকির রিমাইন্ডার ও দিনের রিপোর্ট WhatsApp-এ, Facebook/WhatsApp মেসেজ থেকে অর্ডার শিটে, অন্য সাইট থেকে দাম ও তথ্য সংগ্রহ, bKash/SMS/কুরিয়ার API যুক্ত করা।

৳20,000থেকে

প্রোডাকশনে টানা ২৭ মাস অটোমেশন ও স্ক্র্যাপিং চালানোর অভিজ্ঞতা থেকে। ডেমো চালান

দাম জানতে চাই
একসঙ্গে নিলে

ওয়েবসাইট + অ্যাপ + প্যানেল — এক প্যাকেজে

অনলাইনে বিক্রি করতে তিনটি জিনিস লাগে: ক্রেতা যেখানে ঢোকে (ওয়েবসাইট), হাতে যা থাকে (মোবাইল অ্যাপ), আর আপনি যেখান থেকে সব চালান (অ্যাডমিন প্যানেল)। আলাদা আলাদা তিনজনকে দিয়ে করালে সেগুলো একসঙ্গে চলে না — একই জায়গা থেকে বানালে চলে।

১. ই-কমার্স ওয়েবসাইট

প্রোডাক্ট, কার্ট, bKash/Nagad পেমেন্ট, কুরিয়ার। SiteLagbe-এর কাজ।

৳45,000

২. কাস্টমার মোবাইল অ্যাপ

Android ও iPhone, একই কোড থেকে। অর্ডার, ট্র্যাকিং, নোটিফিকেশন।

৳80,000

৩. অ্যাডমিন প্যানেল

অর্ডার, স্টক, কুরিয়ার লেবেল, হিসাব। ডেমো চালিয়ে দেখুন।

৳40,000
আলাদা করে নিলে ৳1,65,000 একসঙ্গে নিলে ৳1,35,000 থেকে — ৳30,000 কম iPhone সংস্করণ যোগ করলে +৳40,000

একসঙ্গে বানানোর আসল লাভ টাকায় নয় — ওয়েবসাইট, অ্যাপ আর প্যানেল একই ডেটাবেজে চলে। অ্যাপে অর্ডার এলে প্যানেলে সঙ্গে সঙ্গে দেখা যায়, স্টক এক জায়গায় কমে। তিন জায়গা থেকে বানালে এই মিলটাই সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়।

চালানোর খরচ — নিজের সার্ভারে রাখলে এককালীন, সোর্স কোডসহ আমাদের সার্ভারে রাখলে ৳2,000/মাস থেকে (হোস্টিং, ব্যাকআপ ও সাপোর্টসহ) অ্যাপ স্টোরের ফি: Google Play $25 একবার, Apple $99/বছর পুরোনো সফটওয়্যার থেকে ডেটা আনা — স্কোপ অনুযায়ী
প্রতিটি সিস্টেমে

যা সবসময় থাকবে

আলাদা করে চাইতে হবে না, বাড়তি টাকাও লাগবে না।

  • পুরো ইন্টারফেস বাংলায় — কর্মীদের ইংরেজি জানার দরকার নেই
  • কে কী দেখতে ও করতে পারবে তা আলাদা করা (মালিক, ম্যানেজার, কর্মী)
  • প্রতিদিন স্বয়ংক্রিয় ব্যাকআপ
  • যেকোনো রিপোর্ট Excel ও PDF-এ নামানো যায়
  • প্রিন্টের জন্য তৈরি রসিদ ও রিপোর্ট
  • মোবাইল ও ট্যাব থেকেও চলে
  • পুরোনো Excel বা খাতার ডেটা তুলে দেওয়া
  • কর্মীদের সরাসরি ট্রেনিং ও বাংলা ভিডিও গাইড
  • চালু হওয়ার পর ৯০ দিন ফ্রি সাপোর্ট
কীভাবে কাজ হয়

ধাপে ধাপে, প্রতিটি ধাপ আপনি দেখে নেবেন

০১ — বোঝা

আপনার কাজ দেখা

এখন কীভাবে চলে, কোথায় ভুল হয়, কোন হিসাবটা মেলে না — বসে দেখা হয়। ২–৩ দিন।

০২ — স্কোপ

লিখিত তালিকা ও ফিক্সড দাম

কী কী থাকবে, কী থাকবে না, কত দিনে, কত টাকায় — কাগজে লিখে দেওয়া হয়। এরপর দাম বাড়ে না।

০৩ — তৈরি

প্রতি ২ সপ্তাহে চালু অংশ

পুরোটা শেষ হওয়ার অপেক্ষা নয়। যতটুকু হলো, চালিয়ে দেখুন, বলুন কী বদলাতে হবে।

০৪ — চালু

ইনস্টল, ডেটা ও ট্রেনিং

পুরোনো ডেটা তোলা, কর্মীদের হাতে-কলমে শেখানো, তারপর ৯০ দিন পাশে থাকা।

ক্লায়েন্টের কথা

আন্তর্জাতিক ক্লায়েন্টদের রিভিউ

Fiverr-এ যুক্তরাষ্ট্র, অস্ট্রিয়া ও মেক্সিকোর ক্লায়েন্টদের দেওয়া রিভিউ। বাংলা অনুবাদের নিচে ইংরেজি মূল লেখাটিও রাখা হয়েছে।

“তাহমিদ আমার কাজ করা সেরা ডেভেলপার। ডেভেলপমেন্টের এত রকম ক্ষেত্রে তার জ্ঞান ও দক্ষতা আছে যে যেকোনো সফটওয়্যার, ফ্রন্ট-এন্ড বা ব্যাক-এন্ডের কাজে তাকেই প্রথম পছন্দ রাখা উচিত।” “Tahmid is the best developer I have ever worked with. He has so much knowledge and expertise in so many different areas of development that you should make Tahmid your first choice for any type of software, front end and backend engineering.”
— নিয়মিত ক্লায়েন্ট, যুক্তরাষ্ট্র · ২৭ মাসের কাজ · Fiverr-এ ★৫.০
“চমৎকার যোগাযোগ, চমৎকার দক্ষতা, চমৎকার জ্ঞান। সব দিক থেকেই ভালো। একটা জটিল কাজ প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। ভবিষ্যতেও তার সঙ্গেই কাজ করব।” “Great communication, great expertise, great knowledge. Everything was great. A complex task exceeded expectations. I will continue to work with him in further projects and I know I will get a quality outcome.”
— নিয়মিত ক্লায়েন্ট, যুক্তরাষ্ট্র · ৩ মাসের প্রজেক্ট · Fiverr-এ ★৫.০
“খুবই ধৈর্যশীল, আমার নির্দিষ্ট চাহিদাগুলো মনোযোগ দিয়ে শুনেছেন এবং আমার অস্বাভাবিক অনুরোধটাও রেখেছেন। ভবিষ্যতেও নিশ্চিতভাবে তার কাছেই আসব।” “He is very patient, listened carefully to my specific requirements and still accepted my unusual request. I will definitely come back to him with future concerns.”
— ক্লায়েন্ট, অস্ট্রিয়া · Fiverr-এ ★৫.০
“যোগাযোগ করা খুব সহজ, পরিবর্তন ও মতামত নিয়ে কাজ করাও সহজ। দারুণ অভিজ্ঞতা।” “Really easy to communicate and easy to work on changes and feedback. Great experience.”
— ক্লায়েন্ট, মেক্সিকো · ৩ সপ্তাহের প্রজেক্ট · Fiverr-এ ★৫.০
কে বানাবে

যিনি কোড লিখবেন, কথা তাঁর সঙ্গেই

মাঝখানে কোনো সেলসম্যান নেই। প্রথম আলাপ থেকে ট্রেনিং পর্যন্ত একজনই।

তাহমিদ আলাভি ইশমাম

ফুল-স্ট্যাক সফটওয়্যার ডেভেলপার, ২০১৯ সাল থেকে। লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম, মাল্টি-ভেন্ডর ই-কমার্স ও ERP সিস্টেম বানিয়েছেন — যেগুলোর কোনো কোনোটিতে একসঙ্গে ১৫,০০০ পর্যন্ত ব্যবহারকারী থাকে। আন্তর্জাতিক ক্লায়েন্টদের জন্য কাজ করেন tralda.com নামে; বাংলাদেশের ব্যবসাগুলোর জন্য SystemLagbe।

B.Sc. in CSE — Independent University, Bangladesh ৭ বছরের অভিজ্ঞতা NestJS · Django · React · PostgreSQL · Flutter github.com/Tahmid1999

আগের ক্লায়েন্টদের সিস্টেম দেখাতে পারি না — চুক্তিতে গোপনীয়তার শর্ত থাকে, তাই কারও নাম বা স্ক্রিনশট দেখানো হয় না। আপনার সিস্টেমও তেমনই থাকবে। যাচাই করার জন্যই উপরের ডেমোগুলো নিজে হাতে বানানো।

সাধারণ প্রশ্ন

যা সবাই জিজ্ঞেস করেন

আমার ডেটা কার কাছে থাকবে?

আপনার। ডেটাবেজ আপনার সার্ভারে বা আপনার নামের হোস্টিং অ্যাকাউন্টে থাকে, লগইন তথ্য আপনার কাছে। যেকোনো দিন পুরো ডেটা Excel বা SQL ফাইলে নামিয়ে নিতে পারবেন — কারও অনুমতি লাগবে না।

ইন্টারনেট না থাকলে দোকান বন্ধ থাকবে?

না। যেসব ব্যবসায় লাইন যাওয়া নিয়মিত ঘটনা, সেখানে সিস্টেম দোকানের কম্পিউটারেই বসানো হয় — ইন্টারনেট ছাড়াই বিক্রি চলে, লাইন এলে হিসাব মিলে যায়। কোন ধরনটা আপনার জন্য ভালো সেটা কথা বলেই ঠিক হয়।

এককালীন টাকা, নাকি প্রতি মাসে?

দুইভাবেই হয়। এককালীন কিনলে সোর্স কোডসহ সিস্টেম আপনার, পরে চাইলে অন্য ডেভেলপার দিয়েও কাজ করাতে পারবেন। মাসিকভাবে নিলে হোস্টিং, ব্যাকআপ ও সাপোর্ট একসঙ্গে ৳2,000/মাস থেকে।

WhatsApp বট চালাতে মাসে কত খরচ?

দুই ভাগে। Meta মেসেজ অনুযায়ী চার্জ নেয় — রেট Meta ঠিক করে ও সময়ে সময়ে বদলায়। সেটা আপনার নিজের WhatsApp Business অ্যাকাউন্ট থেকে সরাসরি Meta-কে দেন, আমাদের মাধ্যমে নয়। বট যে সার্ভারে চলে তার খরচ হোস্টিংয়ের মাসিক প্যাকেজেই ধরা থাকে। মাসে আনুমানিক কত মেসেজ যাবে জেনে শুরুতেই একটা মাসিক হিসাব দিয়ে দেওয়া হয়।

আমার কর্মীরা তো কম্পিউটারে দক্ষ নয়।

সেটা ধরে নিয়েই বানানো হয়। সব লেখা বাংলায়, দৈনিক কাজের স্ক্রিনগুলো যত কম বাটনে হয় তত কম রাখা হয়। চালু করার সময় সরাসরি ট্রেনিং দেওয়া হয় এবং প্রতিটি কাজের বাংলা ভিডিও থাকে, যাতে নতুন কর্মী এলে আবার শেখাতে না হয়।

এতদিনের Excel আর খাতার হিসাব কী হবে?

তুলে দেওয়া হয়। Excel ফাইল থাকলে সরাসরি আমদানি করা যায়। খাতায় লেখা থাকলে কোন অংশটুকু তোলা দরকার তা ঠিক করে নেওয়া হয় — সাধারণত চলতি স্টক, বাকির খাতা আর গ্রাহকের তালিকা।

কত দিন লাগে?

ছোট POS ৩–৪ সপ্তাহ, স্কুল বা ক্লিনিক সিস্টেম ৬–৮ সপ্তাহ। তবে ২ সপ্তাহ পরপর চালু অংশ দেখতে পাবেন, পুরোটা শেষ হওয়ার অপেক্ষায় বসে থাকতে হবে না।

পরে নতুন কিছু যোগ করতে চাইলে?

করা যাবে। ছোট পরিবর্তন ঘণ্টা হিসেবে, বড় কিছু হলে আগের মতোই লিখিত স্কোপ ও ফিক্সড দাম। আপনি চাইলে অন্য ডেভেলপারকে দিয়েও করাতে পারবেন — কোড আপনার।

মাসিক ৳2,000-এ ঠিক কী কী পাচ্ছি?

সার্ভার ভাড়া, HTTPS ও SSL, প্রতিদিন স্বয়ংক্রিয় ব্যাকআপ, নিরাপত্তার হালনাগাদ, সিস্টেম বন্ধ হয়ে গেলে ঠিক করে দেওয়া, আর ছোটখাটো সংশোধন।

যা এর মধ্যে নেই: নতুন ফিচার বা নতুন রিপোর্ট বানানো — সেগুলো আলাদা কাজ, আগে দাম বলে নেওয়া হয়। ব্যবহারকারী বা ডেটা অনেক বেড়ে গেলে বড় সার্ভার লাগে, তখন খরচও বাড়ে — সেটাও আগেই জানিয়ে দেওয়া হয়।

সার্ভার কোথায় থাকবে? সাড়া দিতে দেরি হবে না তো?

সিঙ্গাপুরের ডেটা সেন্টারে — বাংলাদেশ থেকে সবচেয়ে কাছের ভালো ব্যবস্থা, সাড়া আসতে সময় লাগে প্রায় ৬০ মিলিসেকেন্ড, অর্থাৎ চোখে পড়ার মতো নয়। ইউরোপ বা আমেরিকার সার্ভারে এর দ্বিগুণেরও বেশি সময় লাগত।

চাইলে সিস্টেম আপনার নিজের অফিসের কম্পিউটার বা নিজের সার্ভারেও বসানো যায় — তখন মাসিক খরচ থাকে না, ডেটাও আপনার ঘরেই থাকে।

সমস্যা হলে কখন সাড়া পাব?

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত (শুক্রবার সীমিত)। সিস্টেম একেবারে বন্ধ হয়ে গেলে যত দ্রুত সম্ভব, অন্য সমস্যায় ৪ ঘণ্টার মধ্যে সাড়া। দিনরাত ২৪ ঘণ্টার সেবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে না — যেটুকু সত্যিই রাখা সম্ভব সেটুকুই বলা হচ্ছে।

অ্যাপটি কার অ্যাকাউন্টে Play Store বা App Store-এ যাবে?

আপনার নিজের ডেভেলপার অ্যাকাউন্টে — সেটাই ঠিক পদ্ধতি। অ্যাপের মালিকানা তখন পুরোপুরি আপনার, আমাদের ছাড়াও হালনাগাদ করাতে পারবেন। অ্যাকাউন্ট খুলে দেওয়া ও প্রথমবার অ্যাপ জমা দেওয়ার কাজটুকু আমরা করে দিই। Google Play-তে একবারের ফি $25, Apple-এ $99 প্রতি বছর।

এখন যে সফটওয়্যার ব্যবহার করছি, সেটা পাল্টানো যাবে?

যাবে। পুরোনো সিস্টেম থেকে ডেটা বের করে নতুনটায় তোলা হয়, আর কিছুদিন দুটো পাশাপাশি চালিয়ে মিলিয়ে দেখা হয় — যাতে হঠাৎ কিছু হারিয়ে না যায়।

শুধু ওয়েবসাইট দরকার, সফটওয়্যার নয়।

তাহলে আমাদের অন্য সেবাটি দেখুন — SiteLagbe। ব্যবসার ওয়েবসাইট, ই-কমার্স ও ল্যান্ডিং পেজ সেখানে, ফিক্সড প্যাকেজে।

যোগাযোগ

আপনার ব্যবসাটা বলুন

কী ব্যবসা, এখন কীভাবে হিসাব রাখেন আর কোথায় সমস্যা হচ্ছে — এইটুকু বললেই যথেষ্ট। প্রথম আলাপে কোনো খরচ নেই, আর দরকার না হলে সেটাও সরাসরি বলে দেওয়া হয়।

ইমেইল hello@systemlagbe.com
সারা বাংলাদেশে অনলাইনে কাজ করা হয়; দরকার হলে চালু করার সময় সরাসরি গিয়ে ট্রেনিং দেওয়া হয়।